ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশান লেকের সমস্যা সমাধানে সরকারের পরিকল্পনা ঘোষণা করেছেন মন্ত্রী জাকারিয়া তাহের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৪০:২৯ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ২১০ Time View

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, রাজধানীর গুলশান-বারিধারার লেকের পানি যদি ঠিক করা না যায়, তাহলে সারা বাংলাদেশে পরিবেশের উন্নয়ন সম্ভব হবে না। বুধবার (০৭ অক্টোবর) রাজধানীর শেরাটন হোটেলে বণিক বার্তা আয়োজিত ‘স্মার্ট আবাসন, টেকসই নগরায়ণ ও ভবিষ্যতের বাংলাদেশ’ শীর্ষক কনক্লেভে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী জানান, গুলশান, বনানী, বারিধারা লেক এবং হাতিরঝিল নিয়ে প্রধানমন্ত্রী প্রায় ছয়বার বৈঠক করেছেন। এসব এলাকার পরিবেশ উন্নয়নে সরকার কাজ করছে। তিনি বলেন, গুলশান-বনানী-বারিধারা এলাকায় প্রায় ৪ হাজার ৩০০টি বাড়িঘর রয়েছে, যেখানে ৭০ থেকে ৮০ শতাংশ ভবনে সেপটিক ট্যাংক বা স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) থাকার কথা থাকলেও অনেক ভবনে তা নেই।

মন্ত্রী আরও বলেন, লেকের পানি ও এলাকার পরিবেশ ঠিক করা শুধু সরকারের দায়িত্ব নয়, সংশ্লিষ্ট সবার দায়িত্ব রয়েছে। সরকার প্রথমবারের মতো প্রায় ১০ বছর মেয়াদি একটি পরিকল্পনা নিয়েছে, যা দেশের মেট্রোপলিটন শহরগুলোকে প্রথমে অন্তর্ভুক্ত করবে।

জাকারিয়া তাহের জানান, ভবন নির্মাণের ক্ষেত্রে বিভিন্ন বিষয় সমন্বিতভাবে অনুমোদনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। ভবন নির্মাণের পর অকুপেন্সি সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে নকশাকারীদের প্রত্যয়ন বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে।

রাজধানীর বর্তমান অবস্থাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে তিনি বলেন, ঢাকা ১৭৩টি শহরের মধ্যে ১৭১তম অবস্থানে রয়েছে। সঠিক পরিকল্পনা ও সব খাতের সমন্বিত উদ্যোগের মাধ্যমে ঢাকার পরিস্থিতি উন্নত করা সম্ভব হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান কবি অ্যান কারসন

গুলশান লেকের সমস্যা সমাধানে সরকারের পরিকল্পনা ঘোষণা করেছেন মন্ত্রী জাকারিয়া তাহের

আপলোড সময় : ০৪:৪০:২৯ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬