ঢাকা ০৫:২১ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর বহিষ্কার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:২১:০৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরকে বহিষ্কার করা হয়েছে। একাধিকবার দলীয় শৃঙ্খলাভঙ্গ, অসাংগঠনিক কর্মকাণ্ড, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরণ ও সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন কালুর নির্দেশে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়। জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বহিষ্কারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মতিউর রহমান সাগর লেখেন, ‘যে দলের জন্য জীবন-যৌবন শেষ করলাম, সেই দল আমাকে বহিষ্কার করল—আলহামদুলিল্লাহ।’

মতিউর রহমান সাগরের বিরুদ্ধে নড়িয়া থানার ওসি আনোয়ার হোসেনকে উদ্দেশ্য করে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযোগ রয়েছে যে, সোমবার বিকেলে বাংলা বাজার এলাকায় নির্বাচনি বিলবোর্ড লাগানোর সময় সাগরের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে।

বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, মতিউর রহমান সাগরের বিরুদ্ধে একাধিকবার দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ রয়েছে এবং এসব কারণে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

দিল্লিতে ১০ অক্টোবর প্রতিবাদ সমাবেশের ডাক দিল ককরোচ জনতা পার্টি

বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর বহিষ্কার

আপলোড সময় : ০৪:২১:০৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬