ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে ইন্ডিয়া জোটের বিক্ষোভ মিছিল

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:২৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ২০৪ Time View

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে সংসদ ভবন থেকে নির্বাচন কমিশন সদর দপ্তর পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছেন ইন্ডিয়া জোটের সংসদ সদস্যরা।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা ‘গণতন্ত্র বাঁচাও’ লেখা ব্যানার হাতে নিয়ে এবং জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের দিকে এগিয়ে যান। মিছিলে বাধা দেওয়ার পর লোকসভায় বিরোধী দলের নেতা রাহুল গান্ধী নির্বাচন কমিশন কার্যালয়ের বাইরে অবস্থান নেন।

বিরোধী জোট জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলনের সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করেছে। গত সপ্তাহে বৈঠকের পর থেকে এই কৌশল নিয়ে দফায় দফায় আলোচনা চালাচ্ছিলেন বিরোধী নেতারা।

তবে ইন্ডিয়া জোটের এই মিছিলে অংশ নেয়নি জোটের দুই শরিক দল ডিএমকে ও আম আদমি পার্টি (আপ)। কংগ্রেসের পরিকল্পনা হলো সংসদের শীতকালীন অধিবেশন পর্যন্ত বিষয়টি জনদৃষ্টিতে সচল রাখা।

কংগ্রেস ও সমাজবাদী পার্টি আগামী ফেব্রুয়ারি মাসে নির্ধারিত পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন পর্যন্ত বিষয়টি আলোচনায় রাখতে চায়। কংগ্রেস আগামী ১০ থেকে ২০ অক্টোবর পর্যন্ত ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ প্রচারণা চালানোর পরিকল্পনা করেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

সৌরভ গাঙ্গুলী আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ হলেন

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে ইন্ডিয়া জোটের বিক্ষোভ মিছিল

আপলোড সময় : ০১:২৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬