ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে বিস্ফোরক আইনের মামলায় ৩০ বিএনপি, জামায়াত ও এলডিপি নেতাকর্মী খালাস

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:১২:৩৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ২০৭ Time View

চট্টগ্রামের আনোয়ারা থানায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় বিএনপি, জামায়াতে ইসলামী ও এলডিপির ৩০ নেতাকর্মীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। সোমবার (৫ অক্টোবর) চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সপ্তম আদালতের বিচারক মো. আল আমিন এ রায় ঘোষণা করেন।

মামলার নথি ও আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৬ মে ঢাকায় বিএনপি, এলডিপি ও জামায়াতে ইসলামী নেতাদের জামিন বাতিলের প্রতিবাদে আনোয়ারায় বিক্ষোভের অভিযোগে ২৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়। পরে তদন্ত শেষে আরও তিনজনকে আসামি করে মোট ৩০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

২০১৪ সালের ৬ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলায় রাষ্ট্রপক্ষে মোট সাতজন সাক্ষী সাক্ষ্য দেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার আদালত রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় ৩০ আসামিকেই বেকসুর খালাস দেন।

খালাস পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন মো. সেলিম, সাইফুল ইসলাম খান, জয়নাল আবেদীন, জিয়াউল হক, শাহ আলম, নুরুল আলম, মো. হেলাল, এস এম মোজাম্মেল হক, মো. এরশাদ, সাদ্দাম হোসেন, মো. জলিল, মো. আবদুল মান্নান, মো. মুবিন, মো. মাসুদ ও মো. মজিবুর রহমান।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন জানান, দীর্ঘ ১৫ বছর আইনি প্রক্রিয়া চলার পর রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে না পারায় আদালত সব আসামিকে বেকসুর খালাস দিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

সৌরভ গাঙ্গুলী আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ হলেন

চট্টগ্রামে বিস্ফোরক আইনের মামলায় ৩০ বিএনপি, জামায়াত ও এলডিপি নেতাকর্মী খালাস

আপলোড সময় : ০৪:১২:৩৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬