ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইমরানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে হাজারো সমর্থকের লং মার্চ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪০:১৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ২০৭ Time View

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে হাজারো সমর্থক ইসলামাবাদের দিকে লং মার্চ শুরু করেছেন। গত রোববার (৪ অক্টোবর) খাইবার পাখতুনখাওয়া প্রদেশের লাক্কি মারওয়াত শহর থেকে এই লং মার্চের সূচনা হয়।

স্থানীয় সময় সোমবার দুপুরের দিকে আবার ইসলামাবাদের উদ্দেশে যাত্রা শুরু করার পরিকল্পনা রয়েছে। লং মার্চটি ইসলামাবাদ থেকে প্রায় ২৭৫ কিলোমিটার দূরের শহর থেকে শুরু হয় এবং রাতে বিরতি দেওয়া হয়।

ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) জানিয়েছে, সরকারের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার পর এই কর্মসূচি নেওয়া হয়েছে। গত সপ্তাহে লং মার্চটি শুরু হওয়ার কথা ছিল, তবে আলোচনা চলায় তা পিছিয়ে দেওয়া হয়।

ইমরানের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস ও রাষ্ট্রীয় উপহার বিক্রিসহ ১০০টির বেশি মামলা রয়েছে। গত বছর দুর্নীতির মামলায় তাকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ইমরান বরাবরই এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন।

এদিকে, ইসলামাবাদে প্রবেশ ঠেকাতে কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পণ্যবাহী কনটেইনার দিয়ে ব্যারিকেড দিয়েছে। পিটিআই জানিয়েছে, ইমরানের সঙ্গে দেখা করার সুযোগ না পাওয়ায় সরকারের সঙ্গে তাদের আলোচনা ব্যর্থ হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

সৌরভ গাঙ্গুলী আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ হলেন

ইমরানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে হাজারো সমর্থকের লং মার্চ

আপলোড সময় : ১২:৪০:১৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬