ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের ভ্রমণ ম্যাপ তৈরি করার সহজ পদ্ধতি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩১:২৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ২০৬ Time View

বাংলাদেশকে কাছ থেকে চেনার অন্যতম মাধ্যম হলো ভ্রমণ। দেশের আটটি বিভাগে ছড়িয়ে আছে ৬৪টি বৈচিত্র্যময় জেলা। তবে অনেকেই জানেন না, তারা ঠিক কতটি জেলা ঘুরে দেখেছেন। এই হিসাবকে সহজে ফুটিয়ে তুলতে সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে একটি ডিজিটাল ভ্রমণ ম্যাপ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের দেখা জেলার মানচিত্র শেয়ার করার এই ট্রেন্ডটি অনেকের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। এটি ব্যবহার করে ভ্রমণের পরিকল্পনা সাজানো এবং বন্ধুদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করা সম্ভব।

নিজের জন্য কাস্টমাইজড ভ্রমণ ম্যাপ তৈরি করতে হলে প্রথমে যেতে হবে এই ওয়েবসাইটে । এখানে বাংলাদেশের জন্য ভ্রমণপ্রেমী মো. সাব্বির হোসেন রবিন একটি ম্যাপ তৈরি করেছেন।

ওয়েবসাইটে ঢুকে আপনি যে জেলাগুলোতে গিয়েছেন সেগুলো বেছে নিতে পারবেন। আটটি বিভাগের ৬৪ জেলার নাম দেওয়া আছে। জেলা নির্বাচন করার পর ম্যাপে আপনার ভ্রমণের হিসাব দেখা যাবে। এছাড়া, ম্যাপটি সাজানোর জন্য বিভিন্ন থিম বেছে নেওয়ার সুযোগও রয়েছে।

ম্যাপটি তৈরি করার পর আপনি চাইলে নিজের নাম ও ছবি যুক্ত করতে পারেন। সব তথ্য সাজানোর পর ‘আপনার ম্যাপ ডাউনলোড করুন’ বাটনে ক্লিক করে PNG, JPG অথবা PDF ফরম্যাটে ডাউনলোড করা যাবে। এরপর এটি সামাজিক মাধ্যমে শেয়ার করা সম্ভব।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

সৌরভ গাঙ্গুলী আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ হলেন

বাংলাদেশের ভ্রমণ ম্যাপ তৈরি করার সহজ পদ্ধতি

আপলোড সময় : ১২:৩১:২৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬