ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কপ৩১ সম্মেলনে জীবাশ্ম জ্বালানি নিয়ে অনিশ্চয়তা অব্যাহত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৪৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

কপ৩১ সম্মেলনে জীবাশ্ম জ্বালানি — জাতিসংঘের কপ৩১ জলবায়ু সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো বৈশ্বিক জলবায়ু চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। রবিবার (২২ নভেম্বর) ভোরে নতুন একটি খসড়া চুক্তি প্রকাশ করা হলেও, জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়ে সরাসরি কোনো উল্লেখ রাখা হয়নি। ফলে আলোচনা নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। খবর বিবিসির।

সম্মেলনের যৌথ আয়োজক তুরস্ক ও অস্ট্রেলিয়া নতুন খসড়াটি তৈরি করেছে, যার লক্ষ্য দেশগুলোর মধ্যে মতপার্থক্য দূর করা। তবে আগের খসড়ায় জীবাশ্ম জ্বালানি বিষয়টি বাদ পড়ায় কয়েকটি দেশ আলোচনা থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছিল। নতুন খসড়ায় তিন বছর আগে দেশগুলোর দেওয়া জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসার প্রতিশ্রুতির বিষয়টি স্বীকার করা হয়েছে।

রবিবার নতুন চুক্তির অনুমোদন নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল, তবে নির্ধারিত বৈঠকটি পিছিয়ে দেওয়া হয়। সম্মেলনের সভাপতি ও তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম জানান, তিনি একটি সমঝোতায় পৌঁছানোর বিষয়ে আশাবাদী।

এদিকে, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের বিষয়টি চুক্তির খসড়া থেকে বাদ দেওয়ার বিরোধিতা করে আসছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোও একই অবস্থানে রয়েছে।

নতুন খসড়ায় জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় অভিযোজনের জন্য অর্থায়নের নির্দিষ্ট কোনো অঙ্ক উল্লেখ করা হয়নি। বরং এ বিষয়ে সিদ্ধান্ত ভবিষ্যতের বৈঠকের জন্য রেখে দেওয়া হয়েছে, যা আফ্রিকান দেশগুলোর জোটের জন্য হতাশাজনক হতে পারে।

প্রথমবারের মতো নতুন খসড়ায় স্বীকার করা হয়েছে, বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জনে বিশ্ব বর্তমানে সঠিক পথে নেই। এবারের সম্মেলন কপ সম্মেলনের ইতিহাসে দীর্ঘতম আলোচনার রেকর্ডের দিকে এগোচ্ছে।

জাতিসংঘের জলবায়ু আলোচনার নিয়ম অনুযায়ী, কোনো চুক্তি গ্রহণ করতে হলে সব দেশের ঐকমত্য প্রয়োজন। ঐকমত্য তৈরি না হলে আলোচনা আগামী বছর পর্যন্ত স্থগিত হয়ে যেতে পারে। ১৯৯৫ সালে কপ সম্মেলন শুরু হওয়ার পর এ ধরনের ঘটনা ঘটেছে মাত্র একবার।

চলতি সপ্তাহের শুরুতে প্রকাশিত প্রথম খসড়া চুক্তিতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার দ্রুত কমিয়ে আনার প্রস্তাব ছিল। কিন্তু পরবর্তীতে প্রকাশিত দ্বিতীয় খসড়ায় কয়লা, তেল ও গ্যাসের সব উল্লেখ বাদ দেওয়া হয়, যা নিয়ে ক্ষুব্ধ হয়ে কয়েকটি দেশ আলোচনা থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দেয়।

গ্রহণযোগ্য একটি চুক্তির পথ খুঁজতে ইউরোপীয় ইউনিয়ন ও সৌদি আরব শনিবার শেষ মুহূর্তের কূটনৈতিক উদ্যোগ নেয়। জীবাশ্ম জ্বালানির ভবিষ্যৎ নিয়ে দেশ দুটির অবস্থান সম্পূর্ণ বিপরীত হলেও, তারা একসঙ্গে বসে একটি সমঝোতা খুঁজে বের করার লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিদেশে বসে এআই দিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ বিএনপির

কপ৩১ সম্মেলনে জীবাশ্ম জ্বালানি নিয়ে অনিশ্চয়তা অব্যাহত

আপলোড সময় : ০২:৪৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬