ঢাকা ০২:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

টাকা ও সুখ: সম্পর্কের জটিলতা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:০৪:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

টাকা ও সুখ সম্পর্কের — গবেষকরা টাকা ও সুখের সম্পর্ক নিয়ে নানা পরীক্ষা-নীরিক্ষা করেছেন। তাদের মতে, মানুষ সবসময় বেশি টাকা চায় না; বরং তারা যেভাবে জীবনযাপন করতে চায়, সেজন্য টাকা গুরুত্বপূর্ণ। কেউ টাকা চান নিরাপত্তার জন্য, কেউ স্বাধীনতার জন্য, আবার কেউ সামাজিক মর্যাদা ও পরিবারের ভালো থাকার জন্য।

তবে, টাকা আয়ের প্রতিযোগিতায় পড়ে যদি মানুষের স্বপ্ন, অবসর, পারিবারিক সম্পর্ক, বন্ধুত্ব, স্বাস্থ্য ও মানসিক শান্তি নষ্ট হয়, তাহলে সম্পদ বাড়লেও জীবনের প্রকৃত সুখ কমে যেতে পারে। এ ক্ষেত্রে প্রশ্ন উঠছে, আমরা কি সুখী হওয়ার জন্য টাকা আয় করি, নাকি টাকা আয়ের প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে সুখী হওয়ার সময়টাই হারিয়ে ফেলি?

নোবেলজয়ী অর্থনীতিবিদ ও মনোবিজ্ঞানী ড্যানিয়েল কাহনিম্যান বলেছেন, টাকার একটি ‘হ্যাপিনেস প্ল্যাট’ বা ‘সুখ অনুভব’ করার শক্তি রয়েছে, তবে সেই শক্তি কিছুটা নিয়ন্ত্রিত। উদাহরণস্বরূপ, যখন কেউ প্রথমবার মাসে ২০ লাখ টাকা আয় করেন, তখন তার সুখের অনুভূতি তীব্র হয়। কিন্তু পরবর্তীতে তার আয় বাড়লেও সেই সুখের অনুভূতি তেমন বাড়ে না।

অন্যদিকে, ‘সুখ’ বিষয়ক গবেষক ম্যাথিউ কিলিংসওয়ার্থ বলেন, টাকা দিয়ে সুখ বাড়ানো সম্ভব। তারা একসাথে ‘পরস্পরবিরোধী কিন্তু সহযোগিতামূলক’ একটি গবেষণা উপস্থাপন করেছেন, যেখানে দুজনের মতামত কিছু মাত্রায় সঠিক। কিলিংসওয়ার্থের মতে, অধিকাংশ মানুষের ক্ষেত্রে বেশি টাকা বেশি সুখ বয়ে নিয়ে আসে।

যারা সুখ ও দুঃখের মাঝামাঝি অবস্থানে রয়েছেন, তাদের সুখ আয় বাড়ানোর মাধ্যমে বৃদ্ধি পায়। তবে যারা ইতিমধ্যে সুখী, তাদের আয় বাড়লে সুখের অনুভূতি অনেক গুণ বেড়ে যায়। কিন্তু কিছু ‘অ-সুখ’ বা ‘অ-প্রাপ্তি’ আছে, যা টাকা দিয়ে মেটানো সম্ভব নয়।

অভাব-অনটন থেকে উঠে আসা কেউ যখন সুখ-সম্পদ পায়, তখন প্রথমে সে আনন্দিত হয়। কিন্তু কিছুদিন পর সেটি তার স্বাভাবিক জীবনযাত্রার অংশ হয়ে যায় এবং সে আরো কিছু পাওয়ার প্রত্যাশা করে। এভাবে মানুষের প্রত্যাশা ও চাহিদা বাড়তে থাকে, ফলে সম্পদ বাড়লেও সুখের অনুভূতি সব সময় একই জায়গায় থাকে না।

অনেকে নিজেদের সুখ বিচার করতে গিয়ে অন্যের অবস্থার সাথে তুলনা করেন। এই সামাজিক তুলনার মধ্যে পড়ে মানুষের সুখানুভূতি কমে যায়। অনেকেই টাকার পেছনে ছুটছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে, ‘টাকা’ কি ‘সুখের’ সমার্থক?

নতুন একটি সমীক্ষা বলছে, বেশি টাকা মানে বেশি সুখ। তবে কেন কিছু টাকাওয়ালা মানুষ রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারেন না? কেন কিছু ধনী পরিবারের সন্তান বখে যায়? এসব প্রশ্নের উত্তর খুঁজতে হবে।

দুর্নীতি করে টাকা আয় করা মানুষগুলো কি সত্যিই সুখী? তারা কি শুধু সুখী হওয়ার জন্য টাকা আয় করছেন, নাকি লোভের কারণে? অনেকেই অর্থ আয় ও সঞ্চয়কে সুখ ভাবেন, কিন্তু ভালোবাসা, নিরাপত্তা ও জীবনের স্থিতিশীলতা নিয়ে ভাবেন না।

চীনা দার্শনিক কনফুসিয়াস সুখী হওয়ার জন্য যে সূত্র দিয়েছিলেন, তা হচ্ছে, ‘‘যা আপনি নিজের জন্য প্রত্যাশা করেন না, তা অন্যের ক্ষেত্রে করবেন না।’’ তিনি আরও পাঁচটি উপায়ের কথা বলেছেন— সততা, সদাচার, দানশীলতা, জ্ঞান ও বিশ্বস্ততা।

সুখের আন্তর্জাতিক ইনডেক্সে বাংলাদেশ পিছিয়ে পড়ছে। সুখ নির্ধারণের ছয়টি মূল বিষয় হলো— আয়, স্বাধীনতা, বিশ্বাস, সুস্বাস্থ্য, সামাজিক কল্যাণমূলক সহায়তা এবং সৌজন্য। আধুনিক বিশ্বে সুখ নির্ধারণের এই বৈশিষ্ট্যগুলো সর্বকালে সব সমাজের জন্য প্রযোজ্য।

অতএব, অসংখ্য অপ্রাপ্তির ভেতরেও যখন দেখি, একজন মা তার সন্তানকে আদর করছেন, প্রতিবন্ধী একজন মানুষ আয় করছেন, তখন বুঝতে পারি— সত্যিকারের সুখের অনুভূতি কোথায়। সুখী হওয়ার জন্য আমাদের উচিত নিজেদের অবস্থান থেকে অন্যদের অবস্থানকে বুঝতে চেষ্টা করা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মৌসুমী ও ওমর সানীর আলাদা থাকার কারণ জানালেন তারা

টাকা ও সুখ: সম্পর্কের জটিলতা

আপলোড সময় : ০২:০৪:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬