ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাংক আইন সংশোধনে রাজনৈতিক ব্যক্তিদের জন্য নিষেধাজ্ঞার প্রস্তাব

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৪১:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

ব্যাংক আইন সংশোধনে রাজনৈতিক — ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং পরিচালনা পর্ষদে পারিবারিক প্রভাব কমানোর লক্ষ্যে সরকার ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এ কিছু পরিবর্তন আনতে যাচ্ছে। অর্থ মন্ত্রণালয় সংশোধনীর খসড়া চূড়ান্ত করেছে, যা ব্যাংক পরিচালনায় নতুন বিধিনিষেধ আরোপ করবে।

সংশোধনীর ফলে ব্যাংকের পরিচালনা পর্ষদে একই পরিবারের সদস্যদের সংখ্যা তিনজন থেকে কমিয়ে দুইজন করা হবে। এছাড়া, পরিচালকদের একটানা দায়িত্ব পালনের মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ছয় বছর করার প্রস্তাব করা হয়েছে। নতুন বিধিনিষেধের আওতায় মন্ত্রী, সংসদ সদস্য ও স্থানীয় সরকারের প্রতিনিধিদের ব্যাংকের পরিচালনা পর্ষদে সদস্য হওয়ার সুযোগও সীমিত করা হবে।

এছাড়া, ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় পরিচালকদের অনুপস্থিতি, খেলাপি ঋণ আদায় এবং আইন লঙ্ঘনের জরিমানার পরিমাণে পরিবর্তন আনার প্রস্তাব রয়েছে। ব্যাংকের সংঘবিধি পরিবর্তনের জন্য বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্র বাধ্যতামূলক করা হবে।

অর্থনীতিবিদরা ব্যাংক-কোম্পানি আইন সংশোধনের এসব প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছেন। তারা মনে করেন, ব্যাংকের পরিচালনা পর্ষদে এক পরিবারের দুজনের বেশি সদস্য থাকা উচিত নয়। এ ছাড়া, পরিচালকদের মেয়াদ ছয় বছর করা এবং রাজনৈতিক ব্যক্তিদের ব্যাংক পরিচালনায় নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগকে প্রয়োজনীয় বলে মনে করছেন।

অর্থনীতিবিদ ও পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই) চেয়ারম্যান ড. জাইদি সাত্তার বলেন, এক পরিবার থেকে দুজনের বেশি সদস্যের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকা উচিত নয়। অতীতে একাধিক সদস্যের পরিচালক হওয়ার সুযোগ ব্যাংকের মালিকানা ও পরিচালনায় পারিবারিক প্রভাব বিস্তারের সুযোগ তৈরি করেছে।

সংশোধনীর খসড়ায় ব্যাংকের মালিকানা ও পরিচালনায় পারিবারিক নিয়ন্ত্রণ কমানোর জন্য আইনের ১৫ ধারার উপধারা (১০) সংশোধনের প্রস্তাব করা হয়েছে। বর্তমানে একটি পরিবার থেকে সর্বোচ্চ তিনজন সদস্য একই সময়ে কোনো ব্যাংক-কোমপানির পরিচালক থাকতে পারেন। প্রস্তাবিত সংশোধনীতে এ সংখ্যা কমিয়ে দুজন করার কথা বলা হয়েছে।

এছাড়া, একই পরিবারের সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বা নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যাংকের পরিচালনা পর্ষদে প্রতিনিধিত্বের সুযোগও কমানোর প্রস্তাব রয়েছে। আইনের ২৩ ধারার উপধারা (১)-এর দফা (কক) সংশোধন করে একই পরিবারের সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বা নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানের পক্ষে প্রতিনিধি পরিচালক থাকার সংখ্যা সর্বোচ্চ দুটি থেকে কমিয়ে একটি করার প্রস্তাব করা হয়েছে।

সংশোধনীর উদ্দেশ্য হিসেবে ব্যাংকের মালিকানা ও পরিচালনায় পারিবারিক নিয়ন্ত্রণ কমানোর বিষয়টি উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, পরিবারের সরাসরি সদস্যদের পরিচালকের সংখ্যা কমানোর পাশাপাশি পরিবারের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনা পর্ষদে প্রভাব বিস্তারের সুযোগও সীমিত করতে চায় সংশোধনী প্রস্তাবটি।

ব্যাংকের পরিচালনা পর্ষদে দীর্ঘদিন একই ব্যক্তির অবস্থান সীমিত করতে পরিচালকদের একটানা দায়িত্ব পালনের মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ছয় বছর করার প্রস্তাব করা হয়েছে। আইনের ১৫ক ধারায় এ পরিবর্তনের কথা বলা হয়েছে। বর্তমানে কোনো ব্যক্তি একটি ব্যাংক-কোমপানির পরিচালক পদে একটানা সর্বোচ্চ ১২ বছর থাকতে পারেন। প্রস্তাবিত সংশোধনী কার্যকর হলে এ সময়সীমা হবে ছয় বছর।

তবে ছয় বছর দায়িত্ব পালনের পরপরই আবার একই ব্যাংকের পরিচালক হওয়ার সুযোগ থাকবে না। এ ক্ষেত্রে আগের মতোই তিন বছর বিরতি দেওয়ার বিধান রাখার প্রস্তাব করা হয়েছে।

এছাড়া, পরিচালক পদে তিন বছরের কম সময় দায়িত্ব পালন করলেও সেই সময়কে একটানা ছয় বছরের মেয়াদ গণনার ক্ষেত্রে অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে। প্রস্তাবিত সংশোধনীর যৌক্তিকতা হিসেবে পরিচালনা পর্ষদে করপোরেট সুশাসন নিশ্চিত করার কথা বলা হয়েছে।

সংশোধনীর খসড়ায় পরিচালকের অযোগ্যতা নির্ধারণের ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠান-সংক্রান্ত আগের আইনের পরিবর্তে ২০২৩ সালের আর্থিক প্রতিষ্ঠান আইন অনুযায়ী ফাইন্যান্স কোম্পানির বিষয়টি অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিদেশে বসে এআই দিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ বিএনপির

ব্যাংক আইন সংশোধনে রাজনৈতিক ব্যক্তিদের জন্য নিষেধাজ্ঞার প্রস্তাব

আপলোড সময় : ০২:৪১:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬