ঢাকা ০২:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে ১০০ কোটি টাকার জালিয়াতির অভিযোগে দুদকের অনুসন্ধান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে — দুর্নীতি দমন কমিশন (দুদক) সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ১০০ কোটি ৭২ লাখ ২৩ হাজার ৭৭ টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে।

অভিযোগ রয়েছে, জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে বন্ধক রাখা সম্পত্তি প্রকৃত মূল্যের চেয়ে অনেক কম দামে নিলামে বিক্রি দেখিয়ে এই অর্থ আত্মসাৎ করা হয়েছে। অভিযোগটি অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে দুদকের সহকারী পরিচালক বিষাণ যোষকে।

গত ৯ আগস্ট আদালত থেকে অভিযোগটি অনুসন্ধান ও তদন্তের জন্য দুদকে পাঠানো হয়। এরপর ২৭ সেপ্টেম্বর কমিশন অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করে। এ ঘটনায় ভুক্তভোগী ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এ মামলা করেছেন।

এদিকে, দুদকের অনুসন্ধানের খবর পেয়ে মাসরুর আরেফিন দেশ ছাড়ছেন বলে অভিযোগ উঠেছে। তবে সিটি ব্যাংকের হেড অব পাবলিক রিলেশনস অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জা জানিয়েছেন, ২২ নভেম্বর অফিসিয়াল কাজে কায়রো যাচ্ছেন মাসরুর আরেফিন। তিনি ৩০ নভেম্বর দেশে ফেরার কথা জানিয়েছেন। ইয়াহিয়া মির্জা দাবি করেন, এ সফরের অনুমতি নেওয়া হয়েছে এবং দুদকও বিষয়টি জানে।

দুদক সূত্রে জানা গেছে, রোববারের আগে মাসরুর আরেফিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। তবে এ বিষয়ে দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে নিশ্চিত হওয়া যায়নি।

অনুসন্ধান চলাকালে যদি কোনো ব্যাংক হিসাব অবরুদ্ধ বা সম্পদ-সম্পত্তি ক্রোক করা হয়, তাহলে লিখিতভাবে সংশ্লিষ্ট শাখাকে জানাতে বলা হয়েছে। অভিযোগটির অনুসন্ধান দুদক আইন, ২০০৪ এবং দুদক বিধিমালা, ২০০৭ অনুযায়ী সম্পন্ন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মাসরুর আরেফিন ২০১৯ সালের জানুয়ারি থেকে সিটি ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহীর দায়িত্বে রয়েছেন। সম্প্রতি তিনি আরো তিন বছরের জন্য পুনর্নিয়োগ পেয়েছেন।

এখন দেখার বিষয়, দুদকের অনুসন্ধান কিভাবে এগোবে এবং এই অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মৌসুমী ও ওমর সানীর আলাদা থাকার কারণ জানালেন তারা

সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে ১০০ কোটি টাকার জালিয়াতির অভিযোগে দুদকের অনুসন্ধান

আপলোড সময় : ০২:০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬