ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে ভারতে প্রবেশ করতে দেওয়া ছাড়া ভারতের বিকল্প ছিল না: দীনেশ ত্রিবেদী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:০৭:৪২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ২০৪ Time View

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে প্রবেশ করতে দেওয়া ছাড়া ভারতের হাতে আর কোনো বিকল্প ছিল না। তিনি শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘বে অব বেঙ্গাল কনফারেন্স’-এর প্রশ্নোত্তর পর্বে এ মন্তব্য করেন।

দীনেশ ত্রিবেদী উল্লেখ করেন, ঐতিহাসিক ও পুরোনো বন্ধু হিসেবে ভারতের উচিত ছিল শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া। তিনি বলেন, যদি শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজটিকে ভারতে অবতরণের অনুমতি না দেওয়া হতো, তাহলে পরিস্থিতি কতটা ঝুঁকিপূর্ণ হতে পারত, তা নিয়ে সংশয় প্রকাশ করেন।

ভারতে শেখ হাসিনার পৌঁছানোর প্রেক্ষাপট তুলে ধরে তিনি জানান, তাকে ভারতীয় কোনো সামরিক বাহিনী বা বিমানবাহিনী নিয়ে যায়নি; বরং তিনি বাংলাদেশ সামরিক বাহিনীর একটি বিমানে করেই ভারতে পৌঁছান।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের দাবির বিষয়ে দীনেশ ত্রিবেদী বলেন, এটি একটি বিচারিক ও আইনি প্রক্রিয়া, যা বর্তমানে নিজস্ব গতিতে চলছে। তিনি জানান, আদালত ও সুনির্দিষ্ট আইনি কাঠামোর কারণে এ বিষয়ে নির্দিষ্ট সময়সীমা বা আগাম টাইমফ্রেম বেঁধে দেওয়া সম্ভব নয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

জানুয়ারিতে নতুন বই ও ইউনিফর্ম বিতরণের পরিকল্পনা জানালেন শিক্ষামন্ত্রী

শেখ হাসিনাকে ভারতে প্রবেশ করতে দেওয়া ছাড়া ভারতের বিকল্প ছিল না: দীনেশ ত্রিবেদী

আপলোড সময় : ০৩:০৭:৪২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬