ঢাকা ০৭:২২ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফারাক্কা চুক্তি নবায়নের উদ্যোগের কথা জানালেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৫৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ২০৩ Time View

ফারাক্কা চুক্তি জিয়াউর রহমানের পথ অনুসরণ করে হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শনিবার (৩ অক্টোবর) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ার ডাকবাংলোতে মহানন্দা নদী এলাকায় নোঙর রিভার ক্যাম্পের কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী ফারাক্কা চুক্তিকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে বলেন, ৩০ বছর মেয়াদি এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে নতুন করে চুক্তি নবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে কারিগরি কমিটি কাজ করছে।

তিনি আন্তঃসীমান্ত নদীর পানির হিস্যা প্রসঙ্গে বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের ৫৪টি এবং মিয়ানমারের সঙ্গে ৩টি আন্তঃসীমান্ত নদী রয়েছে। বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, নদী ও খাল উদ্ধারে কোনো ধরনের দলীয় দৃষ্টিভঙ্গি বিবেচনা করা হবে না। দেশের খনন ও পুনরুদ্ধার করা নদী, খাল ও জলাশয় পুনরায় দখলের সুযোগ থাকবে না।

এর আগে মহানন্দা নদীর সীমান্ত এলাকা পরিদর্শন শেষে নোঙর রিভার ক্যাম্পের পতাকা আয়োজকদের হাতে তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন প্রতিমন্ত্রী। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

জানা গেছে, নোঙর বাংলাদেশের এ কার্যক্রম পর্যায়ক্রমে বিভিন্ন জেলায় শেষ করে টেকনাফে গিয়ে শেষ হবে। এ সময় পঞ্চগড়ে জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, তেঁতুলিয়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম আকাশ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, নোঙর বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন সামস, সাধারণ সম্পাদক আব্দুর রহিমসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জানুয়ারিতে নতুন বই ও ইউনিফর্ম বিতরণের পরিকল্পনা জানালেন শিক্ষামন্ত্রী

ফারাক্কা চুক্তি নবায়নের উদ্যোগের কথা জানালেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

আপলোড সময় : ০২:৫৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬