ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাড্ডায় ভাঙচুরের ঘটনায় জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি গ্রেপ্তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫৬:১৭ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ২০৯ Time View

রাজধানীর মিরপুর-১ নম্বরে মধ্যরাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে (৩৬) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

আজ শনিবার (৩ অক্টোবর) মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা-মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খাঁন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিসি মোহাম্মদ রাকিব খাঁন জানান, রাড্ডা ভাঙচুরের ঘটনার সঙ্গে সম্পৃক্ত সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

জানা গেছে, সাজ্জাদ হোসেন মিশু মোল্লা শাহআলী থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা কমিটির সদস্য এবং বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: কিশোরের জামিন নামঞ্জুর

রাড্ডায় ভাঙচুরের ঘটনায় জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি গ্রেপ্তার

আপলোড সময় : ১২:৫৬:১৭ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬