ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নতুন সূচনা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:০১:১১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ২১১ Time View

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত আবারও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দিকে এগোচ্ছে বলে মনে হচ্ছে। গত মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট মনসুর বিন জায়েদ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে সৌদি যুবরাজের সঙ্গে ছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এবং অন্যান্য উচ্চপর্যায়ের কর্মকর্তারা। সংযুক্ত আরব আমিরাতের প্রধান জাতীয় দৈনিক ‘দ্য ন্যাশনাল’ বৈঠকটি সম্পর্কে লিখেছে, এটি রিয়াদ ও আবুধাবির মধ্যে গভীর অংশীদারিত্বের প্রতিফলন। দুই দেশ রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রেখেছে।

অতীতে ইয়েমেন ইস্যুতে তাদের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছিল। সৌদি আরব ইয়েমেন সরকারকে সমর্থন করলেও, আমিরাত ‘সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলকে (এসটিসি)’ সহায়তা করেছিল। তবে বর্তমানে উভয় দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে আলোচনা চলছে।

গত ২৭ সেপ্টেম্বর ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আবুধাবি সফরের পরদিনই সৌদি সফরে যান মনসুর বিন জায়েদ। আনুষ্ঠানিকভাবে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হলেও, আঞ্চলিক উত্তেজনা এবং যৌথ হুমকির বিরুদ্ধে প্রতিরক্ষা কাঠামো গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এই প্রেক্ষাপটে, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং অভিন্ন লক্ষ্যের দিকে অগ্রসর হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শাহজালাল বিমানবন্দর দক্ষিণ এশিয়ার সেরা ১০ এ নেই, প্রশ্ন সাদিক কায়েমের

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নতুন সূচনা

আপলোড সময় : ০১:০১:১১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬