ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক সাঈদকে চিকিৎসা দেওয়ার নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৩০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ২১৪ Time View

মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাবন্দি লেফটেন্যান্ট কর্নেল (অব্যাহতিপ্রাপ্ত) তারেক সাঈদ মোহাম্মদকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

মুন্সিগঞ্জ কারাগারে গভীর রাতে তার ওপর নির্যাতনের অভিযোগ এনে আইনজীবী মাহমুদুল হুসাইন রুবেল যথাযথ চিকিৎসার পাশাপাশি নিরপেক্ষ বিচারিক তদন্তের আবেদন করেন। তবে, তদন্তের আবেদনটি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় শুনানির সময় তা প্রত্যাহার করে নেন তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে এ আদেশ দেওয়া হয়। আইনজীবী রুবেল অভিযোগ করেন, ১৬ সেপ্টেম্বর গভীর রাতে মুন্সিগঞ্জ কারাগারে কয়েকজন কারারক্ষী তারেক সাঈদের ওপর হামলা চালান।

প্রসিকিউটর জহিরুল আমিন শুনানিতে জানান, তারেক সাঈদ নারায়ণগঞ্জের সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তিনি কনডেম সেলে থাকার কথা। তবে মানবিক দিক বিবেচনায় অসুস্থ হলে চিকিৎসার বিষয়ে সাধারণত আপত্তি থাকে না।

ট্রাইব্যুনাল কারাবিধি অনুযায়ী তারেক সাঈদকে চিকিৎসা দেওয়ার নির্দেশ দিলেও বিচারিক তদন্তের আবেদনটি প্রত্যাহার করা হয়। আইনজীবী রুবেল সাংবাদিকদের জানান, তারেক সাঈদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দুটি অভিযোগ রয়েছে এবং তিনি ১০ আগস্ট গ্রেপ্তার হন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে দুই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

তারেক সাঈদকে চিকিৎসা দেওয়ার নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের

আপলোড সময় : ০৪:৩০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬