ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ২২ জন সশস্ত্র যোদ্ধা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:১০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ২০৮ Time View

আফগানিস্তানের হেলমান্দ ও কুনার প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় ২২ জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তান। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।

তবে আফগানিস্তানের তালেবান সরকারের বক্তব্য ভিন্ন। বুধবার রাতে তারা জানায়, পাকিস্তানের হামলায় নারী ও শিশুসহ নয়জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হামলার নিন্দা জানিয়ে এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন।

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে গত তিন মাসে বড় ধরনের উত্তেজনা না থাকলেও গত দুই সপ্তাহে পরিস্থিতির অবনতি হয়েছে। পাকিস্তান তালেবানের আশ্রয়-প্রশ্রয়ে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযোগ তুলেছে, তারা আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে।

মসজিদে হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় এবং পাকিস্তান অন্তত দুই দফা বিমান হামলা চালিয়েছে। তবে হামলায় হতাহতের সংখ্যা নিয়ে পাকিস্তান ও আফগানিস্তানের দেওয়া তথ্য পরস্পরবিরোধী, যা আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোও স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে দুই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ২২ জন সশস্ত্র যোদ্ধা

আপলোড সময় : ০২:১০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬