ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে, পূর্বধলায় সংঘর্ষের মামলা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:০০:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৯ Time View

নেত্রকোনার পূর্বধলায় কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষ, হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগে জামায়াতে ইসলামীর ২৫ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। তাদের মধ্যে পূর্বধলা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির জয়নাল আবেদিনও রয়েছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) নেত্রকোনার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের জন্য হাজির হলে আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে তারা উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছিলেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ২০ মে পূর্বধলা উপজেলার কোরবানির পশুর হাটের ইজারা দেওয়ার দিন বিএনপি, যুবদল ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ ওঠে।

আগিয়া ইউনিয়ন যুবদলের সহসভাপতি ওমর শরীফ ২৫ মে পূর্বধলা থানায় মামলা করেন, যেখানে ৩৩ জনকে আসামি করা হয়। আসামিদের মধ্যে ২৫ জন পরে উচ্চ আদালত থেকে আগাম জামিন নেন। জামিনের মেয়াদ শেষে বুধবার তারা নিম্ন আদালতে হাজির হন।

জামায়াতের স্থানীয় সূত্র জানায়, মামলার আসামিরা ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী জহিরুল ইসলাম বলেন, ‘আমরা এই মামলার আইনিভাবে মোকাবিলা করব।’

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আসামিদের আদালতে হাজির করা হলে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাবির পাঁচ শিক্ষককে চাঁদা দাবির অভিযোগ, তদন্ত শুরু

জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে, পূর্বধলায় সংঘর্ষের মামলা

আপলোড সময় : ০৫:০০:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬