ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামাবাদে পিটিআইয়ের লংমার্চ ঠেকাতে কার্যত লকডাউন জারি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৪ Time View

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) লংমার্চ কর্মসূচি ঠেকাতে ইসলামাবাদে কার্যত লকডাউন জারি করা হয়েছে। বিক্ষোভ রুখতে সরকার ইসলামাবাদে হাজার হাজার পুলিশ মোতায়েন করেছে এবং মহাসড়কগুলো ব্যারিকেড দিয়ে আটকে দেয়া হয়েছে।

এদিকে, আগামী ২৭ সেপ্টেম্বরের লংমার্চ কর্মসূচি পিছিয়ে ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পিটিআই। পিটিআই নেতা ও খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি আনুষ্ঠানিকভাবে লংমার্চ পেছানোর ঘোষণা দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

২০২৩ সাল থেকে দুর্নীতির মামলায় কারারুদ্ধ ইমরান খানের প্রতি কারা কর্তৃপক্ষের আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে পিটিআই এই প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে। বিশ্লেষকদের মতে, এই প্রতিবাদ বর্তমান সরকারের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

চলতি সপ্তাহে পিটিআই-এর বহু নেতা ও সাবেক মন্ত্রীকে আটক করা হয়েছে অথবা তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গত সোমবার (২১ সেপ্টেম্বর) ইমরান খানের তিন বোনকেও গ্রেপ্তার করা হয়।

সোহেল আফ্রিদি জানিয়েছেন, ইমরান খানের বিরুদ্ধে মামলার সুষ্ঠু শুনানি নিশ্চিত না করা হলে পিটিআই তাদের কর্মসূচি চালিয়ে যাবে। তিনি বলেন, সরকার আতঙ্কিত হয়ে ইসলামাবাদকে অবরুদ্ধ করেছে এবং জনগণ ইমরান খানের জন্য রাজপথে নেমে আসবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াতের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান এস এম জিলানীর

ইসলামাবাদে পিটিআইয়ের লংমার্চ ঠেকাতে কার্যত লকডাউন জারি

আপলোড সময় : ১২:১৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬