ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা, তদন্ত শুরু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:০১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৮ Time View

গোপালগঞ্জে কথা কাটাকাটির জেরে কলেজছাত্র জোবায়ের ভূঁইয়াকে (২২) পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের পুখুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

জোবায়ের ভূঁইয়া ঘোড়াদাইড় গ্রামের রমজান ভূঁইয়ার ছেলে এবং হাজী লালমিয়া সিটি কলেজের শিক্ষার্থী। সকাল সাড়ে ১০টায় টিউশনি করে বাড়ি ফেরার পথে একদল যুবক তার ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন, কিন্তু সেখানে দুপুরের দিকে তার মৃত্যু হয়।

নিহতের চাচা মো. হামিম ভূঁইয়া জানান, পুখুরিয়া গ্রামের শহীদ মোল্লার ছেলে সোহেলের নেতৃত্বে সাত থেকে আট যুবক জোবায়েরের ওপর হামলা করে। তারা তাকে বেধড়ক পিটিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যান।

গোপালগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াতের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান এস এম জিলানীর

গোপালগঞ্জে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা, তদন্ত শুরু

আপলোড সময় : ১০:০১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬