ঢাকা ১০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সচিবালয়ের সামনে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মী ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৪০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ২১৩ Time View

সচিবালয়ের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করার সময় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চাকরিচ্যুত কর্মীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশের পর সচিবালয়ের দিকে যাত্রা শুরু করেন। মিছিলটি সচিবালয় মোড়ের কাছে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়।

আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগোনোর চেষ্টা করলে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ লাঠিচার্জ করে। আন্দোলনকারীদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। তিনি বলেন, উগ্র লোকজন পুলিশের ওপর চড়াও হলে পুলিশ বলপ্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পটুয়াখালীতে এতিম শিশুর ওপর নির্যাতনের অভিযোগ বিএনপির দুই নেতার বিরুদ্ধে

সচিবালয়ের সামনে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মী ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

আপলোড সময় : ০২:৪০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬