মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় একটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। প্রত্যক্ষদর্শী মো. হাবিব জানিয়েছেন, বিস্ফোরণের শব্দ শুনে প্রথমে তারা মনে করেছিলেন গাড়ির চাকা ফেটে গেছে। পরে ঘটনাস্থলে গিয়ে তারা দেখেন চারপাশ ধোঁয়ায় ভরে গেছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মাসুম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি জানান, বিস্ফোরণটি সম্ভবত মোটরসাইকেলে করে এসে ঘটানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, নির্বাচনের আগে এরকম ২-৩টি ঘটনা ঘটেছে। যারা এই বিস্ফোরণ ঘটিয়েছে, তাদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অনলাইন ডেক্স 























