ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ৪ জনের মৃত্যু, ১ জন আহত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

মুন্সিগঞ্জের গজারিয়ায় আজ শনিবার দুপুরে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন মজিবুর রহমান (৫৫), মোছা. শামীমা আক্তার (৪৫), সাবিহা চৌধুরী (৪৩) এবং প্রাইভেটকারের চালক সোহেল। নিহত চালক সোহেল ঢাকার গেন্ডারিয়া এলাকার বাসিন্দা ছিলেন।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিউ বলেশ্বর নামের যাত্রীবাহী বাসটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল, অন্যদিকে প্রাইভেটকারটি মায়ামি রেস্টুরেন্ট থেকে খাওয়া-দাওয়া শেষে ঢাকার দিকে যাচ্ছিল।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। শনিবার দুপুর ২টা ৩৮ মিনিটের দিকে গজারিয়া ফায়ার স্টেশনে খবর আসে, জামালদি বাসস্ট্যান্ড এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক ঘটনাস্থলেই নিহত হন। তাকে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন। অপর আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াত আমিরের সমালোচনা, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়ে প্রশ্ন

মুন্সিগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ৪ জনের মৃত্যু, ১ জন আহত

আপলোড সময় : ০৫:০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬