য়মনসিংহের ত্রিশালে ইউনাইটেড পরিবহনের একটি বাসের ধাক্কায় দুজন নিহত ও অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুটি মাহেন্দ্র ও একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বজলুর রহমান ওরফে ডালিম (৩৬) এবং রাইতুল হাসান খান (৪০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সোয়া ৮টার দিকে বাসটি পেছন থেকে দুটি মাহেন্দ্রকে ধাক্কা দেয় এবং পরে একটি সিএনজিচালিত অটোরিকশাকেও আঘাত করে।
দুর্ঘটনার পর বাসটি সড়কের পাশের আইডিয়াল হাইস্কুলের সীমানাপ্রাচীর ভেঙে কাত হয়ে পড়ে। ঘটনাস্থলেই বজলুর রহমান ও রাইতুল হাসান খান মারা যান। স্থানীয়রা তাদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এছাড়া সিএনজি চালক, দুটি মাহেন্দ্রর চালক ও তিন নারী যাত্রীসহ ১০ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনসুর আহম্মেদ জানান, দুর্ঘটনার পর বাসের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
অনলাইন ডেক্স 

























