ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গণতান্ত্রিক সমাজে মত-সমালোচনা গ্রহণের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৫০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৯ Time View

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর লেকশোর গ্র্যান্ড হোটেলে ব্যারিস্টার আবদুর রাজ্জাকের বই ‘Bangladesh Jamaat-e-Islami: Its History and Politics’ এর প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, কোনো ব্যক্তি বা দলের সব বক্তব্যের সঙ্গে একমত হওয়া জরুরি নয়, তবে সমালোচনা প্রত্যাখ্যান করাও সঠিক নয়। আবদুর রাজ্জাকের বইটি শুধু সাহিত্য নয়, বরং এটি একজন মানুষের জীবনদর্শন ও চিন্তার প্রতিফলন।

আইনমন্ত্রী আবদুর রাজ্জাকের রাষ্ট্র ও সমাজচিন্তার প্রসঙ্গ তুলে বলেন, ইসলামিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সমাজ থেকে ইসলামিক মূল্যবোধের আলোকে একটি রাষ্ট্র গড়ে তোলা প্রয়োজন। তিনি নতুন প্রজন্মের পরিবর্তনের আকাঙ্ক্ষার কথা উল্লেখ করে বলেন, পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে হবে।

মন্ত্রী আরও বলেন, বইটিতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে আবদুর রাজ্জাকের মূল্যায়ন গুরুত্বপূর্ণ। তার অবস্থান স্পষ্ট হলে অনেক প্রশ্নের অবসান হতে পারত।

অনুষ্ঠানে আইনমন্ত্রী আবদুর রাজ্জাকের মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রচারণার কথা উল্লেখ করেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং বইটির গুরুত্ব তুলে ধরে বলেন, এটি রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য পাঠ্য হওয়া উচিত।

বইটি প্রকাশ করেছে University Press Limited। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কূটনীতিকরা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাব আল-মান্দাব প্রণালির কাছে সংঘর্ষে নিহত ৭ হুথি যোদ্ধা, কমান্ডারসহ

গণতান্ত্রিক সমাজে মত-সমালোচনা গ্রহণের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

আপলোড সময় : ০৩:৫০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬