ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্বরাষ্ট্রমন্ত্রীর সাফল্যের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৪৫:২৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের গত ছয় মাসের সাফল্যের তালিকা তুলে ধরেছেন। তিনি শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টা ২০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য প্রকাশ করেন।

হাসনাত আবদুল্লাহ তার স্ট্যাটাসে স্বরাষ্ট্রমন্ত্রীর উল্লেখযোগ্য সাফল্য হিসেবে চারটি বিষয় উল্লেখ করেন। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ তার ছেলের বিসিবির ডিরেক্টর হওয়া, প্রায় ৬০০ কোটি টাকার কমিশনের জাপানি কোম্পানির লোকাল এজেন্ট হিসেবে কাজ পাওয়া, সচিবদের সঙ্গে মিটিং করার সুযোগ তৈরি করা এবং বিমানবন্দরের ইমিগ্রেশন ম্যানেজমেন্টের লোকাল এজেন্ট হিসেবে কাজ পাওয়ার চেষ্টায় এগিয়ে থাকার কথা উল্লেখ করেন।

হাসনাত আবদুল্লাহ তার স্ট্যাটাসের শেষে মন্তব্য করেন, ‘সব মিলিয়ে, গত ছয় মাসে রাষ্ট্রের আইনশৃঙ্খলার কতটা উন্নতি হয়েছে জানি না, তবে উনার পকেটের উন্নতির গতিটা বেশ লক্ষণীয়।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাব আল-মান্দাব প্রণালির কাছে সংঘর্ষে নিহত ৭ হুথি যোদ্ধা, কমান্ডারসহ

স্বরাষ্ট্রমন্ত্রীর সাফল্যের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ

আপলোড সময় : ০৭:৪৫:২৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬