ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতীমের মরদেহ উদ্ধার, এমপি মনিরুল হক স্বরাষ্ট্র সচিবকে ফোন করে কান্নায় ভেঙে পড়েন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:১০:২৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপকের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ শনিবার (১৯ সেপ্টেম্বর) উদ্ধার করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে স্বরাষ্ট্র সচিবকে ফোন করেন এবং কান্নায় ভেঙে পড়েন। তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

মরদেহ উদ্ধারের পর এমপি মনিরুল হক তার ভেরিফায়েড ফেসবুক পেজে ফোনের ভিডিও প্রকাশ করেন। ফোনে তিনি বলেন, ‘আমি মনিরুল হক চৌধুরী বলছিলাম। ভাই, সরি যে আমি কান্নার মধ্যে…. শুনছেন তো কুমিল্লা বিশ্ববিদ্যালয় এখানে কী ঘটনা ঘটেছে।’

অপ্রতীমের মা ড. নাহিদা বেগম ছেলেকে হারানোর শোকে ভেঙে পড়েন। তিনি বিলাপ করে বলেন, ‘আমার ছেলে কী অন্যায় করেছে? আমাকে জবাব দেন।’ তিনি আরও বলেন, ‘আমি কোনও বিচার চাই না, আমাকে এর উত্তর দিতে হবে।’

অপ্রতীম শুক্রবার বিকালে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে তার বাবা কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি করেন। নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে বিপুলসংখ্যক মানুষ ভিড় করেন। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে এবং হত্যায় জড়িত সন্দেহে তুহিন নামের এক যুবককে আটক করে। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম জানান, ‘আমরা অনেকটা নিশ্চিত, মোবাইল ফোনের জন্যই এ হত্যার ঘটনা।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকাসহ ৩৭ জেলায় তীব্র বজ্রপাতের পূর্বাভাস

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতীমের মরদেহ উদ্ধার, এমপি মনিরুল হক স্বরাষ্ট্র সচিবকে ফোন করে কান্নায় ভেঙে পড়েন

আপলোড সময় : ০৮:১০:২৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬