ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিনি নেতা আব্বাসকে ভিসা না দেওয়ার সিদ্ধান্তে জাতিসংঘ মহাসচিবের দুঃখ প্রকাশ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৪০:১৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাসকে টানা দ্বিতীয় বছরের মতো যুক্তরাষ্ট্রের ভিসা না দেওয়ার সিদ্ধান্তে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ‘গভীরভাবে দুঃখ প্রকাশ’ করেছেন।

জাতিসংঘের এক মুখপাত্র শুক্রবার জানান, ভিসা না দেওয়ার কারণে আব্বাসের জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে সরাসরি অংশগ্রহণ বাধাগ্রস্ত হচ্ছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বৃহস্পতিবার জানায়, আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া সাধারণ পরিষদের অধিবেশনে আব্বাসসহ অন্যান্য ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেওয়া হবে না। ফলে, এই অধিবেশনে শুধু জাতিসংঘে ফিলিস্তিনের মিশনের সদস্যরা অংশ নিতে পারবেন।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, এই সিদ্ধান্তের ফলে জাতিসংঘের কার্যক্রমে ফিলিস্তিন রাষ্ট্রের পূর্ণাঙ্গ অংশগ্রহণের সক্ষমতার ওপর কী প্রভাব পড়বে, তা নিয়ে গুতেরেস উদ্বিগ্ন।

গত বছরও ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনি প্রতিনিধিদলের সদস্যদের ভিসা দেয়নি, ফলে আব্বাসকে ভিডিওবার্তার মাধ্যমে বক্তব্য দিতে হয়েছিল। এ বছরও আব্বাসকে ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার পক্ষে সাধারণ পরিষদে ভোট পড়ে ১৫২-৩।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকাসহ ৩৭ জেলায় তীব্র বজ্রপাতের পূর্বাভাস

ফিলিস্তিনি নেতা আব্বাসকে ভিসা না দেওয়ার সিদ্ধান্তে জাতিসংঘ মহাসচিবের দুঃখ প্রকাশ

আপলোড সময় : ০৭:৪০:১৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬