ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত-পাকিস্তান সম্পর্কের কারণে নাকভির হাত থেকে ট্রফি নিল না ভারত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২০:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৮ Time View

নারী এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তবে মঞ্চে উপস্থিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নাকভির হাত থেকে ট্রফি গ্রহণ করেনি ভারতের নারী ক্রিকেটাররা।

ভারত ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্কের উত্তেজনা নতুন নয়। ২০২৫ সালের এপ্রিলে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর এই সম্পর্ক আরও অবনতির দিকে যায়। এরপর ভারত ‘অপারেশন সিঁদুর’ শুরু করলে দুই দেশের রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পায়।

ফাইনালের পর বিসিসিআই সচিব আইএএনএসকে জানান, পেহেলগামের ঘটনার পর পরিস্থিতি বদলে গেছে। নাগরিকদের চাপের কারণে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক রাখা উচিত নয় বলে মনে করেন তারা। তবে সরকারের নীতি অনুযায়ী, বহুজাতিক টুর্নামেন্টে প্রতিটি দেশের বিপক্ষে খেলতে হবে।

সাইকিয়া বলেন, পাকিস্তানের বিপক্ষে খেলা মানে সবকিছু মেনে নেওয়া নয়। তিনি উল্লেখ করেন, নাকভি ভারতের স্বার্থের বিরুদ্ধে কাজ করছেন, তাই তার কাছ থেকে ট্রফি গ্রহণ করা সম্ভব নয়।

গত বছর ভারতের পুরুষ দলও নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছিল। সেই ট্রফি এখনও এসিসির দপ্তরে রাখা আছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ভারত-পাকিস্তান সম্পর্কের কারণে নাকভির হাত থেকে ট্রফি নিল না ভারত

আপলোড সময় : ১২:২০:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬