ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২০০ Time View

বাংলাদেশ ব্যাংক দেশের তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন অর্থায়ন কর্মসূচি চালু করেছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) 'উদ্যোগ: উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি' শীর্ষক নীতিমালা জারি করা হয়।

এই নীতিমালার আওতায় নির্বাচিত তরুণ উদ্যোক্তারা জামানত ছাড়াই সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন সুবিধা পাবেন। আবেদনকারীর বয়স আবেদনের শেষ তারিখে ২৮ বছরের মধ্যে হতে হবে এবং তাকে সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা ও বাংলাদেশি নাগরিক হতে হবে।

ঋণখেলাপি ব্যক্তি এবং সরকারি বা আধাসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা এই কর্মসূচির আওতাভুক্ত হবেন না। কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হালকা প্রকৌশল, নবায়নযোগ্য জ্বালানি ও হস্তশিল্পসহ বৈধ ব্যবসায়িক উদ্যোগ এই অর্থায়নের জন্য বিবেচিত হবে।

ব্যবসায়ের প্রকৃত প্রয়োজন অনুযায়ী উদ্যোক্তাদের 'ব্লেন্ডেড ফাইন্যান্স' প্রদান করা হবে, যার মধ্যে ১০ লাখ টাকা ব্যাংক ঋণ এবং ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। তবে ঋণের অর্থ পরিশোধে ব্যর্থ হলে অনুদানের অংশ সুদমুক্ত ঋণে রূপান্তরিত হবে।

প্রতিটি উপজেলায় একটি লিড ব্যাংক নির্ধারণ করা হবে, যেখানে আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। বাংলাদেশ ব্যাংক, তফসিলি ব্যাংক ও অন্যান্য বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত প্যানেল উদ্যোক্তাদের বাছাই করবে। মনোনীত উদ্যোক্তাদের ১৭ কার্যদিবসের মধ্যে ঋণ অনুমোদনের ব্যবস্থা করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই থামবে ইরান যুদ্ধ, বিশ্লেষকদের মত

জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

আপলোড সময় : ১২:৩৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬