প্রধানমন্ত্রী মঙ্গলবার রাত থেকে দেশের শিল্প কল-কারখানায় ‘আগের মতো’ গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন।
এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক জানান, প্রধানমন্ত্রী বলেছেন যে আগামীকাল রাত থেকেই নতুন করে যে সংকট তৈরি হয়েছে, তা পূর্বের অবস্থায় ফিরে আসবে।
তিনি বলেন, এই বৈঠকের সবচেয়ে বড় প্রাপ্তি হলো এই আশ্বাস, যা ব্যবসায়ীদের জন্য স্বস্তির খবর।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, এমসিসিআইসহ ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর তিন ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের পর ফজলুল হক সাংবাদিকদের জানান, আগের অবস্থায় ফিরে যাওয়ার বিষয়টি স্পষ্ট হয়নি। তিনি বলেন, অগাস্ট মাসে যে সংকট ঘনীভূত হয়েছিল, তার আগের অবস্থায় ফিরে যাওয়ার কথা বলা হয়েছে।
অনলাইন ডেক্স 























