ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পরিবহন খাতে মাফিয়াদের নিয়ন্ত্রণ, বাড়ছে যাত্রী হয়রানি: যাত্রী কল্যাণ সমিতি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৩৭:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৮ Time View

আগামীকাল ১৩ সেপ্টেম্বর ‘যাত্রী অধিকার দিবস’ সামনে রেখে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জানিয়েছে, দেশে যাত্রী হয়রানি ও ভাড়া নৈরাজ্য বৃদ্ধি পাচ্ছে। সংগঠনটির মতে, যাতায়াতের নিরাপত্তা কমছে এবং পরিবহন খাত এখনো ‘মাফিয়াদের’ নিয়ন্ত্রণে রয়েছে।

আজ শনিবার সংগঠনটির অর্থ সম্পাদক মাহমুদুল হাসান রাসেল সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। প্রতিবছর যাত্রী হয়রানি, ভাড়া নৈরাজ্য, পরিবহনে বিশৃঙ্খলা, সড়ক দুর্ঘটনা ও গণপরিবহনে অনিয়মের বিরুদ্ধে দাবি আদায়ের প্রতীকী দিবস হিসেবে ‘যাত্রী অধিকার দিবস’ পালিত হয়ে আসছে। এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘যাত্রী অধিকার প্রতিষ্ঠায় আইনি সুরক্ষা ও নিরাপত্তা জরুরি।’

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জানায়, ২০১৮ সাল থেকে ১৩ সেপ্টেম্বর ‘যাত্রী অধিকার দিবস’ পালন শুরু হয় এবং ২০১৯ সাল থেকে বিভিন্ন সামাজিক সংগঠন ঐক্যবদ্ধভাবে দিবসটি পালন করছে। সংগঠনটির তথ্য অনুযায়ী, গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট, বৈশ্বিক যুদ্ধ ও জ্বালানি মূল্যবৃদ্ধির কারণে যাত্রী হয়রানি ও ভাড়া নৈরাজ্য বৃদ্ধি পাচ্ছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন খাতে ইতিবাচক অগ্রগতি হলেও পরিবহন খাতে পরিবর্তন আসেনি। সংগঠনটি দাবি করেছে, পরিবহনে বিশৃঙ্খলা ও অরাজকতা বন্ধ হচ্ছে না এবং এসব কারণে এবারের ‘যাত্রী অধিকার দিবস’ বিশেষ তাৎপর্যপূর্ণ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

পরিবহন খাতে মাফিয়াদের নিয়ন্ত্রণ, বাড়ছে যাত্রী হয়রানি: যাত্রী কল্যাণ সমিতি

আপলোড সময় : ০৪:৩৭:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬