জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশে পা রাখতে দেওয়া উচিত নয়। তিনি স্থানীয় বিএনপি আয়োজিত একটি সমাবেশে এই আহ্বান জানান।
স্পিকার বলেন, গত ১৭ বছর ধরে দেশের মানুষ অত্যাচারী লুণ্ঠনকারীদের হাতে জিম্মি ছিল। তিনি আশা প্রকাশ করেন যে, সরকার আগামী দিনে তাদের শাস্তি দিতে সক্ষম হবে। তিনি নাগরিকদের প্রতি আহ্বান জানান, যেন তারা এ ধরনের দলকে সমর্থন না করেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সচেষ্ট থাকেন।
সমাবেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততা ও দেশপ্রেমের কথা উল্লেখ করে স্পিকার বলেন, তিনি রাষ্ট্র পরিচালনায় এক আদর্শ স্থাপন করেছেন। বিএনপির প্রতি তার বিশ্বাস রয়েছে যে, তারা জিয়াউর রহমানের সুনাম রক্ষা করতে পারবে।
স্পিকার হিসেবে নিজের নিরপেক্ষতার বিষয়েও তিনি কথা বলেন। তিনি জানান, দলের স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছেন এবং সংসদে বিরোধী দলের সন্তুষ্টি রয়েছে।
এ সময় সমাবেশে তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য দেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভোলা-৩ সংসদীয় আসন থেকে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
অনলাইন ডেক্স 























