ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এআই ব্যবহার করে ভুয়া সংবাদ তৈরির নেটওয়ার্ক উন্মোচন করেছে অ্যানথ্রোপিক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:২১:৪১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ২১১ Time View

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বাংলাদেশে ভুয়া খবর ও অপপ্রচার চালানোর একটি নেটওয়ার্ক উন্মোচন করেছে মার্কিন প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক। প্রতিষ্ঠানটির প্রতিবেদনে বলা হয়েছে, গাইবান্ধা জেলার একজন ব্যক্তি এআই চ্যাটবট ‘ক্লড’ ব্যবহার করে গণহারে এসব ভুয়া সংবাদ তৈরি করতেন।

বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নেটওয়ার্কটি আওয়ামী লীগের পক্ষে প্রচার চালাত এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াত। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক কমিটির বিরুদ্ধে নানা ধরনের ভুয়া গল্প তৈরি করা হয়েছে।

অ্যানথ্রোপিক জানায়, গাইবান্ধা জেলার ওই ব্যক্তি ১৬ মাস ধরে ২৯টি ‘ক্লড’ অ্যাকাউন্ট ব্যবহার করে এই কার্যক্রম চালিয়েছেন। তিনি ‘fake_news_3.py’ নামে একটি প্রোগ্রামের মাধ্যমে একসঙ্গে ১৫টি শিরোনাম, তিনটি বানানো সংবাদ এবং ১৫টি ছবির জন্য নির্দেশনা তৈরি করতেন।

প্রতিবেদনে বলা হয়েছে, এই কার্যক্রমে অন্তত ১,৫০০টি ভুয়া শিরোনাম, ৩০০টি মিথ্যা সংবাদ এবং ১,৫০০টি ছবির নির্দেশনা তৈরি করা হয়েছে। এসব কনটেন্ট পরে ফেসবুক, ইউটিউব ও টিকটকে ছড়িয়ে দেওয়া হতো।

অ্যানথ্রোপিক জানিয়েছে, তারা অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে এই নেটওয়ার্ক শনাক্ত করে এবং সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলো নিষিদ্ধ করেছে। প্রতিষ্ঠানটি বলেছে, এআই প্রযুক্তির কারণে এখন একজন ব্যক্তি এমন প্রচারণা চালাতে সক্ষম, যা আগে একটি পুরো দলের প্রয়োজন হতো।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

এআই ব্যবহার করে ভুয়া সংবাদ তৈরির নেটওয়ার্ক উন্মোচন করেছে অ্যানথ্রোপিক

আপলোড সময় : ০৩:২১:৪১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬