ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বায়ার্ন মিউনিখের ঘরের মাঠে ১৩ বছরের অপরাজিত রাজত্ব অব্যাহত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:০০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৬ Time View

চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে দাপট ধরে রেখেছে বায়ার্ন মিউনিখ। নরওয়ের বদো/গ্লিমটকে ৫-০ গোলে পরাজিত করে নতুন মৌসুম শুরু করেছে বাভারিয়ানরা। এই জয়ের মাধ্যমে ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতার লিগ পর্বে নিজেদের মাঠে টানা ৩৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড আরও সমৃদ্ধ করেছে বায়ার্ন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে কোনো গোল করতে পারেনি বায়ার্ন। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় স্বাগতিকরা। ৪৭তম মিনিটে জামাল মুসিয়ালার গোলে এগিয়ে যাওয়ার পর ৬১তম মিনিটে হেডে ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি কেইন।

৭৭তম মিনিটে বক্সের বাইরে থেকে শক্তিশালী শটে বল জালে জড়ান আলফনসো ডেভিস। বাকি সময়ে বায়ার্ন সমর্থকেরা দেখেছে মাইকেল ওলিসের ব্যক্তিগত নৈপুণ্য। ৮৩তম মিনিটে নিজের প্রথম গোলের পর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আবারও জালে বল পাঠিয়ে বায়ার্নের বড় জয় নিশ্চিত করেন ফরাসি ফরোয়ার্ড।

এই জয়ের মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে ঘরের মাঠে ৩৯ ম্যাচ অপরাজিত থাকল বায়ার্ন। ২০১৩ সালের ডিসেম্বরে নিজেদের মাঠে ম্যানচেস্টার সিটির কাছে ৩-২ গোলে হারের পর থেকে শুরু হয়েছে তাদের এই দুর্দান্ত যাত্রা। ৩৯ ম্যাচে ৩৭ জয়ের বিপরীতে দুটিতে পয়েন্ট ভাগ করেছে বায়ার্ন।

পরিসংখ্যানভিত্তিক নেটওয়ার্ক স্কোয়াকার তথ্য অনুযায়ী, ১৩ বছর ধরে চলা এই অসাধারণ ধারায় আরও একটি জয়ের দেখা পেল বায়ার্ন। আলিয়াঞ্জ অ্যারেনা চ্যাম্পিয়নস লিগে বায়ার্নের জন্য যে কতটা শক্ত ঘাঁটি, সেটির আরেকটি প্রমাণ বদো/গ্লিমটের বিপক্ষে ৫-০ গোলের জয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজনীতিতে ভালো ও সৎ মানুষের প্রয়োজন: তথ্যমন্ত্রী

বায়ার্ন মিউনিখের ঘরের মাঠে ১৩ বছরের অপরাজিত রাজত্ব অব্যাহত

আপলোড সময় : ০৫:০০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬