ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:০২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও সচেতন মহলের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

গত সোমবার ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তর থেকে বদলির পর তাকে নিয়ে বিভিন্ন অপপ্রচার ছড়ানোর অভিযোগ করা হয়েছে। সংশ্লিষ্টরা অভিযোগের সত্যতা যাচাই না করে কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছেন।

অভিযোগ রয়েছে, মুন্তাছির রহমানের বিরুদ্ধে দায়িত্ব পালন, সরকারি কার্যক্রম ও ব্যক্তিগত ভাবমূর্তি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, পরিবেশ সংরক্ষণ ও সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে অভিযোগ যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা উচিত।

জেলা সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি আনোয়ারুজ্জামান আজাদ বলেন, ‘কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তথ্য-প্রমাণসহ তা প্রকাশ করা উচিত। উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার না চালিয়ে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশের মাধ্যমে জনস্বার্থ রক্ষা করা প্রয়োজন।’

মুন্তাছির রহমান বলেন, ‘আমি ঝিনাইদহে যোগদানের পর থেকেই পরিবেশের সুরক্ষায় নানা ধরনের কর্মকাণ্ডে অংশ নিয়েছি। এখন কিছু মহল আমাকে নিয়ে অপপ্রচারে লিপ্ত হয়েছে।’ ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাসান বলেন, ‘বদলি একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া। তবে বদলির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্তা করা কাম্য নয়।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সহমর্মিতার গুরুত্ব

ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

আপলোড সময় : ০৬:০২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬