ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আমিন বাজারে এসবি কর্মকর্তাকে হত্যা: গ্রেপ্তার ১

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৫৬:০৩ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৪ Time View

ঢাকার সাভারের আমিন বাজারের বড়দেশি এলাকায় পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক মো. আলতাব হোসেনকে (৫৮) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছোট ছেলে আরিফুল ইসলাম (২৬) গুরুতর আহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের স্ত্রী শিউলি পারভীন বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযানে জহিরুল ইসলাম নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে। নিহত আলতাব হোসেন ঢাকায় মালিবাগ এসবি কার্যালয়ে কর্মরত ছিলেন এবং সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামে তার বাড়ি।

পরিবারের সদস্যদের দাবি, শনিবার রাতে একটি অটোরিকশা গ্যারেজের সামনে এক বয়স্ক ব্যক্তিকে মারধর করা হচ্ছিল। আলতাব হোসেন ঘটনাস্থলে গিয়ে মারধরের কারণ জানতে চান। তাকে বাধা দিলে হামলাকারীরা তাকে মারধর করে। পরে তিনি দৌড়ে কারখানায় ফিরে যান।

আলতাবের ছোট ছেলে আরিফুল ঘটনাটি জানতে পেরে বাইরে বের হন। পরিবারের দাবি, হামলাকারীরা তাদের কারখানার ভেতরে প্রবেশ করে এবং আলতাব ও আরিফুলকে মারধর করে। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আলতাব হোসেনকে মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল আলম বলেন, এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শহীদ জিয়া শিশু পার্ক ২০২৭ সালের মধ্যে খুলবে: ডিএসসিসি প্রশাসক

আমিন বাজারে এসবি কর্মকর্তাকে হত্যা: গ্রেপ্তার ১

আপলোড সময় : ০৪:৫৬:০৩ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬