ঢাকা ০৫:০২ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় পীরের কবর খোঁড়ার ঘটনায় মামলা, পুলিশ ও গ্রামবাসী পাহারায়

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৩৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর আব্দুর রহমান ওরফে শামিমের কবর খুঁড়ে তার দেহাবশেষ তুলে নিয়ে যাওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের ভাই ফজলুর রহমান শনিবার রাতে দৌলতপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলাটি করেন।

ঘটনার পর থেকে শামিমের কবরস্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং স্থানীয় গ্রামবাসীও কবরটি পাহারা দিচ্ছেন। পুলিশ জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী কবরটি পাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর কবরস্থান থেকে শামিমের দেহাবশেষ তুলে নেওয়া হয় এবং তা তার প্রতিষ্ঠিত ‘শামিমি বাবার দরবার শরিফ’ প্রাঙ্গণে পুনরায় দাফন করা হয়। শনিবার সকালে বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুরোনো কবরটি খোঁড়া অবস্থায় দেখতে পায়।

শামিম হত্যার ঘটনায় তার বড় ভাই ১৩ এপ্রিল রাতে দৌলতপুর থানায় মামলা করেছিলেন, যেখানে চারজনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ১৮০ থেকে ২০০ জনকে আসামি করা হয়। হত্যার প্রায় পাঁচ মাস পর কবর খুঁড়ে দেহাবশেষ তোলার ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, পুলিশ ও গোয়েন্দা সংস্থা ঘটনার তদন্ত করছে। তিনি জানান, দেহাবশেষ পুনরায় দাফনের পর অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কবরস্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আমিন বাজারে এসবি কর্মকর্তাকে হত্যা: গ্রেপ্তার ১

কুষ্টিয়ায় পীরের কবর খোঁড়ার ঘটনায় মামলা, পুলিশ ও গ্রামবাসী পাহারায়

আপলোড সময় : ০১:৩৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬