ঢাকা ০৫:০২ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্টে বাজেট বরাদ্দ ও বিচারক নিয়োগের জন্য লিগ্যাল নোটিশ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৫০:২১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

সুপ্রিম কোর্টসহ বিচার বিভাগের জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দের দাবি জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন দুই আইনজীবী। রোববার (৬ সেপ্টেম্বর) এই নোটিশটি সরকারের সংশ্লিষ্টদের উদ্দেশ্যে পাঠানো হয়।

নোটিশটি পাঠান ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব এবং ব্যারিস্টার মোহাম্মদ কাওছার। এতে আইন ও বিচার বিভাগের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, অর্থ বিভাগের সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল এবং অ্যাটর্নি জেনারেলকে বিবাদী করা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে সুপ্রিম কোর্টের জন্য মাত্র ২৯১ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে, যা দেশের ইতিহাসে সর্ববৃহৎ ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটের তুলনায় অত্যন্ত কম।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, বিচার বিভাগকে অবহেলিত খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে। নোটিশে দাবি করা হয়, বিচার বিভাগের জন্য বরাদ্দ একটি সরকারি টেলিভিশন চ্যানেলের চেয়েও কম, যা রাষ্ট্রের অবহেলার প্রমাণ।

নোটিশে আরও বলা হয়, বিচার বিভাগের জন্য বরাদ্দকৃত সম্পদের পরিমাণ মামলাজট ও সাংবিধানিক গুরুত্বের তুলনায় অপ্রতুল। বর্তমানে উচ্চ ও অধস্তন আদালত মিলিয়ে প্রায় ৪৫ লাখ মামলা বিচারাধীন রয়েছে, যা একটি সামাজিক সংকটে রূপ নিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আমিন বাজারে এসবি কর্মকর্তাকে হত্যা: গ্রেপ্তার ১

সুপ্রিম কোর্টে বাজেট বরাদ্দ ও বিচারক নিয়োগের জন্য লিগ্যাল নোটিশ

আপলোড সময় : ০২:৫০:২১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬