ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে ইলিশের দাম কমেছে, ক্রেতাদের মধ্যে স্বস্তি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:০৬:১৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৭ Time View

চাঁদপুরে ইলিশের ভরা মৌসুমে দাম কিছুটা কমেছে। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি ইলিশের দাম প্রায় ২০০ টাকা কমে গেছে। এতে চাঁদপুর বড়স্টেশন মাছঘাটসহ মতলব উত্তরের বিভিন্ন আড়তে ইলিশ কিনতে আসা ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।

শনিবার (০৫ সেপ্টেম্বর) ছুটির দিনে চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। দাম কিছুটা কমায় অনেকেই ইলিশ কেনার আগ্রহ দেখালেও, চড়া দামের কারণে কেউ কেউ খালি হাতে ফিরে যাচ্ছেন।

চাঁদপুর বড়স্টেশন মাছঘাট এবং মতলব উত্তরের আমিরাবাদ ও বাবুরবাজারের বিভিন্ন আড়তে দেখা যায়, এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে আড়াই হাজার থেকে ২ হাজার ৬০০ টাকা কেজি দরে। এক সপ্তাহ আগে একই আকারের ইলিশের দাম ছিল প্রায় ২৭০০-২৮০০ টাকা।

তবে, চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশের সরবরাহ এখনো প্রত্যাশা অনুযায়ী বাড়েনি। জেলেরা জানান, নদীতে ইলিশের পরিমাণ কম থাকায় লাভ কমে যাচ্ছে। ব্যবসায়ীরা আশা করছেন, সরবরাহ বাড়লে দাম আরও কমে আসতে পারে।

ক্রেতা শামীম আহমেদ বলেন, ‘দাম কিছুটা কমেছে, তবে আরও কমানো দরকার।’ তিনি মনে করেন, কেজিপ্রতি সর্বোচ্চ ২ হাজার টাকা হলে সাধারণ মানুষও ইলিশ কিনতে পারবেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শহীদ জিয়া শিশু পার্ক ২০২৭ সালের মধ্যে খুলবে: ডিএসসিসি প্রশাসক

চাঁদপুরে ইলিশের দাম কমেছে, ক্রেতাদের মধ্যে স্বস্তি

আপলোড সময় : ০৪:০৬:১৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬