ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রী ঢাকায় পাঠানো হচ্ছে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:০৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৮ Time View

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য জানান।

ডা. রাশেদ মোবারক জানান, দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর ডান ও বাম পায়ে এবং বুকে আঘাত লেগেছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

প্রতিমন্ত্রী আবুল বারী সকালে ঢাকা থেকে জয়পুরহাটে নিজের নির্বাচনি এলাকায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। এ সময় তার সহধর্মিণী নাজমা আরা বেগমও আহত হন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়িটি ফিরোজা বেগম (৬০) নামে এক নারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধানখেতে পড়ে যায়। স্থানীয়রা আহত ফিরোজা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত নিজামুদ্দিন সরদারের স্ত্রী। দুর্ঘটনার পর প্রতিমন্ত্রীকে কালাইয়ে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর জয়পুরহাট ৪০০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসা শেষে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। প্রতিমন্ত্রীর স্ত্রী নাজমা আরা বেগম সুস্থ আছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

গণভোটের দাবি, না হলে ক্ষমতা ছাড়ার আহ্বান লেবার পার্টির চেয়ারম্যানের

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রী ঢাকায় পাঠানো হচ্ছে

আপলোড সময় : ০৫:০৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬