বাংলাদেশের মেয়েরা অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে দুর্দান্ত জয় নিয়ে শুরু করেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) চীনে অনুষ্ঠিত প্রথম ম্যাচে বাংলাদেশ চাইনিজ তাইপেকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে। পুরো ম্যাচ জুড়ে বাংলাদেশি মেয়েদের আধিপত্য ছিল স্পষ্ট।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা উপহার দেয় বাংলাদেশ। দলের প্রথম গোলটি করেন কনা আক্তার। এরপর ইমা এবং আইরিন আক্তার রিয়া প্রতিপক্ষের রক্ষণভাগকে পরাস্ত করে জোড়া গোল করেন।
চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশ আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। অধিনায়ক সারিকা রিমন চমৎকার দক্ষতায় পরপর দুটি গোল করেন, যা বাংলাদেশের বড় জয় নিশ্চিত করে।
কনার প্রথম গোল, ইমা ও রিয়ার জোড়া গোল এবং সারিকা রিমনের জোড়া গোলের মাধ্যমে বাংলাদেশ ৭-০ ব্যবধানে জয়লাভ করে। এই জয় বাংলাদেশের মেয়েদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন আইরিন আক্তার রিয়া।
বাংলাদেশের পরবর্তী ম্যাচে রোববার পাকিস্তানের মুখোমুখি হবে। পাকিস্তান হংকং চায়নার বিপক্ষে ২-০ গোলে পরাজিত হয়েছে।
অনলাইন ডেক্স 
























