স্বাস্থ্য অধিদফতর ডা. জাহাঙ্গীর কবির ও তার প্রতিষ্ঠান হেলথ রেভল্যুশন লিমিটেডের বিরুদ্ধে অভিযোগের তদন্তে একটি কমিটি গঠন করেছে। অভিযোগ রয়েছে যে, তিনি ইনসুলিন বন্ধ করে ‘কিটো ডায়েট ও সাপ্লিমেন্ট’ গ্রহণের পরামর্শ দেওয়ার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডায়াবেটিক রোগীর মৃত্যু ঘটেছে।
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এই কমিটি গঠন করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রে জানা গেছে, এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক শাখা) অধ্যাপক ডা. মো. নুরুল ইসলামের স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়েছে যে, ইনসুলিন বন্ধ করে কিটো ডায়েট ও সাপ্লিমেন্ট গ্রহণের পরামর্শ অনুসরণ করা রোগীর মৃত্যুর অভিযোগটি গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে।
তদন্ত কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে অভিযোগের বিষয়ে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির আহ্বায়ক হিসেবে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ মনির-উজ-জামান এবং সদস্যসচিব হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (হাসপাতাল-১) ডা. মো. মাহমুদুর রহমানকে নিয়োগ করা হয়েছে।
অনলাইন ডেক্স 
























