ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবীর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:০১:০৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সিলেটের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান। তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই।

হুমায়ুন কবীর জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘এতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক কিছুই নয়। জাতীয় ইন্টারেস্টের ভিত্তিতে যেখানে যাওয়া দরকার, সেখানে যাওয়া হবে।’

এছাড়া, যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কেনার বিষয়ে তিনি বলেন, চাহিদা আছে বলেই বিমানটি কেনা হচ্ছে এবং প্রয়োজনে আরও বিমান কেনা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

গণভোটের দাবি, না হলে ক্ষমতা ছাড়ার আহ্বান লেবার পার্টির চেয়ারম্যানের

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবীর

আপলোড সময় : ০৫:০১:০৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬