ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার কয়রায় বিয়ের ১৭ দিন পর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:১৫:৪০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

খুলনার কয়রায় বিয়ের মাত্র ১৭ দিনের মাথায় মো. খালিদ হাসান নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গোবরা গ্রামে শ্বশুরবাড়ি থেকে এ ঘটনা ঘটে।

নিহত খালিদ হাসান (২৫) উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর কয়রা গ্রামের মো. রহিম সরদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, খালিদ হাসানের সঙ্গে প্রায় ১৭ দিন আগে গোবরা গ্রামের তৈয়ব আলীর মেয়ে সানজিদা খাতুনের বিয়ে হয়। শুক্রবার রাতে খালিদ তার শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন।

পুলিশ জানায়, খালিদের স্ত্রী সানজিদা খাতুন বাইরে থেকে ঘরে প্রবেশ করতে গেলে দরজা বন্ধ দেখতে পান। পরে জানালা দিয়ে খালিদকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করেন। আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।

তবে কী কারণে খালিদ আত্মহত্যা করেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কয়রা থানার ওসি মো. রাশেদুল আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

গণভোটের দাবি, না হলে ক্ষমতা ছাড়ার আহ্বান লেবার পার্টির চেয়ারম্যানের

খুলনার কয়রায় বিয়ের ১৭ দিন পর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপলোড সময় : ০৫:১৫:৪০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬