ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে এআই ব্যবহারে নিষেধাজ্ঞা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:২০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির সরকারি স্কুলগুলোতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য শ্রেণিকক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে এক বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বুধবার ঘোষিত এই সাময়িক নিষেধাজ্ঞা আগামী এক বছর কার্যকর থাকবে।

নিষেধাজ্ঞার আওতায় প্রায় ৬ লাখ শিক্ষার্থী প্রভাবিত হবে এবং শিক্ষা ক্ষেত্রে ব্যবহৃত ৪০টি এআই-ভিত্তিক টুলের ব্যবহার বন্ধ থাকবে। তবে শিক্ষকরা পাঠ পরিকল্পনা তৈরির মতো কাজে এআই ব্যবহার করতে পারবেন।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, শিশুদের শেখা ও বেড়ে ওঠার জন্য শিক্ষক ও মানবিক যোগাযোগ প্রয়োজন। তিনি উল্লেখ করেন, সহপাঠীদের সঙ্গে সম্পর্ক তৈরি, শিক্ষকদের কাছ থেকে শেখা এবং নিজেদের সমস্যা সমাধানের সুযোগ শিশুদের জন্য গুরুত্বপূর্ণ।

মামদানি জানান, আগামী এক বছর এই নীতির ফলে শিক্ষার্থীদের ওপর কী প্রভাব পড়ে তা পর্যবেক্ষণ করা হবে। উচ্চবিদ্যালয়ে সীমিতসংখ্যক শিক্ষার্থী নিয়ে এআই ব্যবহারের একটি পরীক্ষামূলক কর্মসূচি চালু করা হবে।

পরীক্ষামূলক কর্মসূচিতে গণিতের এআই প্ল্যাটফর্ম ‘এডিয়া’ সপ্তাহে সর্বোচ্চ ২০ মিনিট এবং ইংরেজি ভাষা শিক্ষায় ‘কুইল’ সপ্তাহে সর্বোচ্চ ১৫ মিনিট ব্যবহার করা যাবে।

নিউইয়র্কের সরকারি স্কুলগুলো বর্তমানে শিক্ষার ফলাফল নিয়ে চ্যালেঞ্জের মুখে রয়েছে। ২০২৫ সালে তৃতীয় থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পড়ার দক্ষতার স্কোর ৬ শতাংশ কমে গেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

অ্যাপল আনছে আইওএস ২৭, নতুন সুবিধা নিয়ে আসছে

নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে এআই ব্যবহারে নিষেধাজ্ঞা

আপলোড সময় : ০২:২০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬