ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্প: ইরান একটি ‘ছোট আলু’, আমাদের নিয়ন্ত্রণে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:১০:২৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতকে ‘ছোট আলু’ এবং যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় কিছু নয়’ বলে মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ‘মূলত’ ইরানের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ট্রাম্পের দেওয়া বক্তব্যে তিনি ইরান সংঘাতকে ‘যুদ্ধ’ বলা হবে কি না, তা নিয়েও আলোচনা করেন। আল জাজিরার খবর অনুযায়ী, ট্রাম্প বলেন, সংঘাতটিকে কী নামে ডাকা হচ্ছে, তা গুরুত্বপূর্ণ নয়।

এদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও ইরানের সঙ্গে চলমান সংঘাতকে যুদ্ধ হিসেবে বিবেচনা করেন না। ভ্যান্সের মন্তব্যের প্রেক্ষিতে ট্রাম্প বলেন, সংঘাতটিকে সামরিক সংঘাত বলার সুযোগ রয়েছে, তবে নামের চেয়ে বিষয়বস্তু গুরুত্বপূর্ণ।

ট্রাম্পের মন্তব্যের পরও সাম্প্রতিক সময়ে উভয় পক্ষের মধ্যে সামরিক হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। তবে ট্রাম্প দাবি করেছেন, এই মুহূর্তে ইরানের সঙ্গে কোনো লড়াই চলছে না।

ট্রাম্পের ‘মূলত ইরান দখলে নেওয়া’ সংক্রান্ত দাবির বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

গণভোটের দাবি, না হলে ক্ষমতা ছাড়ার আহ্বান লেবার পার্টির চেয়ারম্যানের

ট্রাম্প: ইরান একটি ‘ছোট আলু’, আমাদের নিয়ন্ত্রণে

আপলোড সময় : ০৫:১০:২৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬