ঢাকা ০২:৫১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মোটা ও বড় কলার পুষ্টিগুণ: আসল সত্য কী?

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৩০:২৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ২০৮ Time View

কলা আমাদের অতি পরিচিত ফল। ক্ষুধা মেটানো, নাশতা কিংবা ব্যায়ামের পর দ্রুত শক্তি পেতে অনেকেরই পছন্দের খাবার এটি। বাজারে ছোট-বড় নানা আকারের কলা দেখে তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, কোনটি বেশি উপকারী?

অনেকের ধারণা, মোটা ও বড় কলাতেই পুষ্টি বেশি। কিন্তু পুষ্টিবিদদের মতে, আকার দেখে কোনো কলাকে বেশি পুষ্টিকর বলা যায় না। একটি বড় কলায় শাঁসের পরিমাণ বেশি হওয়ায় এতে ক্যালরি ও পুষ্টি উপাদান বেশি থাকতে পারে, তবে সমপরিমাণ কলা তুলনা করলে পুষ্টিগুণে বড় ধরনের পার্থক্য থাকে না।

বড় কলায় ছোট কলার তুলনায় শাঁস বেশি। ফলে একটি বড় কলা খেলে ছোট একটি কলার চেয়ে বেশি কার্বোহাইড্রেট, ক্যালরি, পটাশিয়াম ও অন্যান্য পুষ্টি উপাদান পাওয়া যায়। তবে আকার বড় বলেই প্রতি ১০০ গ্রামে পুষ্টিমান বেশি হবে, এমন নিশ্চয়তা নেই।

গবেষণায় দেখা গেছে, কলার জাত, পরিপক্বতা এবং প্রতি ১০০ গ্রামে পুষ্টিমান বেশি গুরুত্বপূর্ণ। ২০২১ সালে প্লস ওয়ানে প্রকাশিত এক গবেষণায় একই জাতের মাঝারি ও বড় আকারের কলা তুলনা করা হয়, যেখানে দেখা যায়, বড় কলায় সব পুষ্টি উপাদান বেশি নয়।

অতএব, বাজারে বড় ও মোটা কলা দেখেই সেটিকে বেশি পুষ্টিকর ধরে নেওয়ার কারণ নেই। কলা কেনার সময় আকারের পাশাপাশি জাত, পরিপক্বতা, স্বাদ এবং নিজের খাদ্যচাহিদা বিবেচনা করাই বেশি যুক্তিসংগত।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

গোড়াদিঘা গ্রামে স্যানিটারি ন্যাপকিনের সচেতনতা বৃদ্ধি

মোটা ও বড় কলার পুষ্টিগুণ: আসল সত্য কী?

আপলোড সময় : ০৩:৩০:২৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬