ঢাকা ০৯:১২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সর্বোচ্চ নেতা খামেনির মার্কিন ডলার বর্জনের আহ্বান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:৪১:১৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ২০৯ Time View

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলায় মার্কিন ডলারের ব্যবহার কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশে উৎপাদন বাড়ানোর পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে ডলারের ব্যবহার ধীরে ধীরে কমাতে হবে।

বার্ষিক ‘সরকারি সপ্তাহ’ উপলক্ষে দেওয়া এক বার্তায় খামেনি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকারের প্রশংসা করেন, যারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন বাধা সত্ত্বেও সাধারণ মানুষের প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছেন।

তিনি বলেন, দেশের অর্থনৈতিক সমস্যাগুলো মোকাবিলায় নিজস্ব উৎপাদনের ওপর আরও বেশি নির্ভর করতে হবে এবং কেবল সেসব পণ্য আমদানি করা উচিত, যা দেশে পর্যাপ্ত পরিমাণে উৎপাদিত হয় না।

খামেনি তরুণ ও মেধাবীদের নতুন প্রযুক্তি কাজে লাগিয়ে উন্নয়ন কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানান। তিনি জাতীয় ঐক্যকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করে সমাজে বিভেদ ও সংঘাত তৈরি না করার জন্য সতর্ক করেন।

শিক্ষক, চিকিৎসক এবং সন্তানদের মানুষ করার দায়িত্ব পালনকারী মায়েদের প্রশংসা করে তিনি বলেন, দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করলে যেকোনো বিদেশি বাধা মোকাবিলা করা সম্ভব।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির অনুষ্ঠান হচ্ছে না, কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার

ইরানের সর্বোচ্চ নেতা খামেনির মার্কিন ডলার বর্জনের আহ্বান

আপলোড সময় : ০৬:৪১:১৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬