ভারতের কর্নাটক প্রদেশের ধারওয়ার জেলায় স্ত্রীর পরকীয়া নিয়ে সন্দেহ হওয়ায় তাকে হত্যার পর এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে গারাগ গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত মাওলাসাব (২৮) ও সালমার (২২) তিন বছরের সংসারে দেড় বছর বয়সী একটি সন্তান রয়েছে। মাওলাসাবের সন্দেহ ছিল যে, তার স্ত্রী সালমা অন্য কোনো ব্যক্তির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।
পুলিশের তথ্য অনুযায়ী, তাদের মধ্যে কলহ এত তীব্র আকার ধারণ করে যে, দুজনের পরিবারের লোকেরা দুদিন আগে মীমাংসার চেষ্টা করেন। বৃহস্পতিবার রাতে সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সালমাকে মৃত অবস্থায় এবং মাওলাসাবকে সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
ধারওয়ার জেলা পুলিশ সুপার গুঞ্জন আর্য জানান, ভারতীয় ন্যায়সংহিতার ১০৩(১) ধারায় এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং তদন্ত চলছে।
অনলাইন ডেক্স 
























