মাগুরা-২ আসনে বিএনপির দুই পক্ষের বিরোধ নিরসনে সমঝোতার জন্য সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে বসতে চান না বলে জানিয়েছেন যুবদলের যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম নয়ন। তিনি বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৯টার দিকে মাগুরার মহম্মদপুর উপজেলার পানিঘাটা গ্রামে সাংবাদিকদের এ কথা বলেন।
নয়ন বলেন, "আমি তো সরকারের কোনো পার্ট না। আমি কেন বসব? নিতাই রায় বসবেন জনগণের সঙ্গে।" তিনি অভিযোগ করেন যে, নিতাই রায় জনগণের টাকা-পয়সা লুটপাট করে খাচ্ছেন এবং জনগণের কাছে দায়বদ্ধ।
নয়ন আরও জানান, তিনি সাধারণ মানুষের আশা পূরণে কাজ করে যাচ্ছেন এবং নিতাই রায়ের ব্যক্তিগত আচরণ নিয়েও অভিযোগ করেন। তিনি বলেন, "উনি শুধু মেয়েদের হাত টানাটানিতে ব্যস্ত থাকেন।"
স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, মাগুরা-২ আসনে দলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। উপজেলা বিএনপির একটি অংশ নিতাই রায় চৌধুরীর অনুসারী এবং অপর অংশ রবিউল ইসলাম নয়নের অনুসারী।
গত ২৪ আগস্ট মহম্মদপুর উপজেলায় বিএনপির দুই পক্ষের মুখোমুখি অবস্থান ও পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহম্মদপুর থানায় বিপুলসংখ্যক পুলিশ, বিজিবি ও র্যাব সদস্য মোতায়েন করা হয়। পরে জেলা বিএনপির আশ্বাসে উভয় পক্ষের নেতা-কর্মীরা পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত করেন।
অনলাইন ডেক্স 
























